নিজস্ব প্রতিবেদক
বরিশাল জেলার হিজলা উপজেলায় ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন আগামী ২১ মে দ্বিতীয় ধাপে অনুষ্ঠিত হবে। হিজলা উপজেলায় চেয়ারম্যান পদে ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, এদের মধ্যে রয়েছে চাচা-ভাতিজা । চাচা মোঃ দেলোয়ার হোসেন ফারুক ঢালী আনারস প্রতীক নিয়ে, ভাতিজা নজরুল ইসলাম রাজু ঢালী চিংড়ি মাছ প্রতীক নিয়ে , অপরদিকে দুই ভাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ টিপু মোটরসাইকেল প্রতীক নিয়ে, তারই আপন ছোট ভাই উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলতাফ মাহমুদ দিপু ঘোড়া প্রতীক নিয়ে , অপরজন রয়েছেন অবসরপ্রাপ্ত সার্জেন্ট হাফিজ মাহমুদ হেলিকপ্টার প্রতীক নিয়ে নির্বাচনের মাঠে প্রতিদ্বন্দ্বিতা করছেন।ভোটের মাঠে ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট প্রার্থনা করছেন সকলেই এবং বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে আসছেন তারা। আলতাফ মাহমুদ দিপু জানান, আমি আমার ঘোড়া প্রতীক নিয়ে ভোটারদের ধারে কাছে গিয়েছি এবং আমার যথেষ্ট পরিমাণ ভোট রয়েছে। অবাধ সুষ্ঠু নিরপেক্ষ ভোট অনুষ্ঠিত হলে আমি ইনশাআল্লাহ বিপুল ভোটে রায় পাবো। তারই বড় ভাই সুলতান মাহমুদ টিপু জানান, আমি দীর্ঘদিন হিজলা উপজেলায় আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ছিলাম, পূর্বে আমি উপজেলা চেয়ারম্যান ছিলাম, বর্তমানে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আমি জনগণের আস্থা এবং ভালোবাসা অর্জন করেছি জনগণ আমাকে আগামী বিপুল ভোটে বিজয়ী করবেন ইনশাআল্লাহ। নজরুল ইসলাম রাজু ঢালী জানান, আমার বাবা আলহাজ্ব বেলায়েত হোসেন ঢালী দীর্ঘদিন হিজলা উপজেলার গুয়াবাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন। এরপরে আমার বাবা উপজেলা পরিষদের নির্বাচিত চেয়ারম্যান ছিলেন ।আমি আমার বাবার অসমাপ্ত কাজগুলো সম্পন্ন করব বলে আশা রাখি আমাকে আমার বাবা আস্থা এবং ভালোবাসার লক্ষে আমাকে হিজলা উপজেলা বাসি বিপুল ভোটে চেয়ারম্যান নির্বাচিত করবে ইনশাআল্লাহ। এমনি করেই অবসরপ্রাপ্ত সার্জেন্ট হাফিজ মাহমুদ জানান, আমি আমার হিজলা বাসির আস্থা এবং ভালোবাসা অর্জন করেই বিপুল ভোটের ব্যবধানে চেয়ারম্যান হব আশা রাখি ইনশাআল্লাহ। আপর দিকে দেলোয়ার হোসেন ফারুক ঢালী জানান, আমি ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট প্রার্থনা করছি এবং ভোটারদের বিভিন্ন প্রতিশ্রুতি পূরণ করতেই তিনি বিপুল ভোটে চেয়ারম্যান হবেন। হিজলার জনগণ অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ ভোট দেওয়ার সুযোগ পেলেই যোগ্য এবং সৎ ব্যক্তিকে ভোটের মাধ্যমে চেয়ারম্যান নির্বাচিত করবেন। ভোটের মাঠে লড়াই চলছে ঘোড়া প্রতীক নিয়ে আলতাফ মাহমুদ দিপু , অপরদিকে নজরুল ইসলাম রাজু ঢালী চিংড়ি মাছ প্রতীক নিয়ে । এদিকে ভাইস চেয়ারম্যান পদে মাঠে ঘাটে হাটে বাজারে বাড়ি বাড়ি চষে বেড়াচ্ছেন প্রার্থীরা। ভাইস চেয়ারম্যান পদে হিজলা উপজেলা ছাত্রলীগ সভাপতি সোলায়মান শান্ত তালা প্রতীক নিয়ে, ছাত্রলীগ নেতা লোকমান হোসেন বই প্রতীক নিয়ে, যুবলীগ নেতা সাইদুল ইসলাম মাহিন চশমা মার্কা প্রতীক নিয়ে, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাজী কামরুজ্জামান সাইলু টিউবওয়েল প্রতীক ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফারুকুল ইসলাম সরদার টিয়া পাখি প্রতীক নিয়ে রোদ বৃষ্টি কাদা উপেক্ষা করে ভোটারদের কাছে ভোট ভিক্ষা চাচ্ছেন । মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মহিলা আওয়ামী লীগের আহ্বায়ক এবং দুইবারের নির্বাচিত মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ নাজমা বেগম ফুটবল প্রতীক নিয়ে ও মহিলা আওয়ামীলীগের নেত্রী সেলিনা ইসলাম তুহিন কলস প্রতীক নিয়ে। ফুটবল প্রতীকের প্রার্থী তিনি প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছেন আমি বিগত দিনে চেয়ারম্যান থাকা অবস্থায় হিজলা উপজেলায় কখনো কোন আমার মায়েরা বোনেরা কোন প্রকার কোন ঝামেলায় পড়লে আমি প্রতিটি মা বোনদের কাছে গিয়ে খোঁজখবর নিতে চেষ্টা করেছি। যতটুকু সম্ভব বিপুল ভোটে চেয়ারম্যান হবো বলে আশাবাদী । সেলিনা ইসলাম তুহিন কলস প্রতীক তিনি জানান, আমি দীর্ঘদিন হরিনাথপুরে সংরক্ষিত ইউপি সদস্য ছিলাম আমার বাবা ভাইসহ আত্মীয়-স্বজন সকলেই রাজনীতির সাথে সম্পৃক্ত রয়েছেন । সেই ধারাবাহিকতায় আমি হিজলা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিপুল ভোটে বিজয়ী হবো ইনশাআল্লাহ। আমি চেয়ারম্যান নির্বাচিত হলে সকলের সাথে যথাযথভাবে যোগাযোগ রেখে সুবিধা বঞ্চিতদের পাশে থেকে কাজের সহযোগী করে যাবো।
