হয়তো এসেছিলে তুমি
মোঃ সারোয়ার জাহান(সোহাগ)
তোমার কথা আজ খুবই পড়ছে মনে
বারবার হারিয়ে যাই রহস্যের গহীনে।
খুবই মনে হয় তুমি আছো পাশে
খুঁজি তোমায় অকৃত্রিম
ও পবিত্র ভালোবাসার পরশে।
খুঁজি তোমায় পথে পথে
নয়নাভিরাম ঝর্না ও পাহাড়ে।
কোথায় খুঁজে পাই না তোমাকে
চরম হতাশায় ঘুরে বেড়াই চারদিকে।
হয়তো তুমি এসেছিলে অগোচরে
আমি রয়েই গেলাম রহস্যের তিমিরে।
