লুৎফর রহমান
স্টাফ রিপোর্টার
জয়পুরহাট কালাই উপজেলায় ৮ই মে ২০২৪ বুধবার ষষ্ঠ উপজেলা পরিষদ প্রথম ধাপের নির্বাচন অনুষ্ঠিত হয়। উপজেলা চেয়ারম্যান প্রার্থী মিনফুজুর রহমান মিলন মোটরসাইকেল প্রতীকে ৪২ হাজার ৪ শত ৫৪ ভোট পেয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী তৌফিকুল ইসলাম তালুকদার বেলাল আনারস প্রতীকে ৩০ হাজার ৯ শত ৪৩ ভোট পেয়ে পরাজয় বরণ করেন। উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী গোলাম মোস্তফা উড়োজাহাজ প্রতীকে ৪৩ হাজার ৩শত ৯৩ ভোট পেয়ে উপজেলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুল আলিম সরদার টিউবওয়েল প্রতীকে১৪ হাজার ১শত ৯৩ ভোট পেয়ে পরাজয় বরণ করেন। মহিলা ভাইস চেয়ারম্যানপ্রার্থী মেরিনা খাতুন হাঁস প্রীতিকে ৪৩ হাজার ১৪ ভোট পেয়ে ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মরিয়ম নেসা
কলস প্রতীকে ৩১ হাজার ৪শত ১৩ টি ভোট পেয়ে পরাজীত হয়েছেন । সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে শান্তি শৃঙ্খলার মধ্যে দিয়ে মধ্যে দিয়ে দিবসটি শেষ হয়েছে তবে উপজেলার কোথাও কোন এলাকায় এবং কোন ভোট কেন্দ্রে অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
