০৮ মে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন-২০২৪ (প্রথম ধাপ) মধুপুর ও ধনবাড়ি উপজেলা নির্বাচন উপলক্ষে বিভিন্ন নির্বাচনী এলাকার আইন-শৃংখলা পরিস্থিতি ও ভোট কেন্দ্র সমূহ পরিদর্শন করেন সরকার মোহাম্মদ কায়সার বিপিএম, পুলিশ সুপার, টাঙ্গাইল (অ্যাডিশনাল ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত)। পুলিশ সুপার , ভোটকেন্দ্রে আগত ও অবস্থানরত সাধারণ জনগণকে নির্বিঘ্নে ভোট প্রদানের জন্য উৎসাহিত করেন। সকল ভোটারগণ যেন তাদের স্ব-স্ব ভোটাধিকার প্রয়োগ করতে পারেন সে লক্ষ্যে নির্বাচনকালীন ও নির্বাচন পরবর্তী সময়ে ভোট কেন্দ্র ও তার আশেপাশের সার্বিক আইন-শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নির্বাচনে দায়িত্বরত সকল অফিসার ও ফোর্সদের সর্বদা সজাগ দৃষ্টি ও তৎপরতার সহিত দায়িত্ব পালনের জন্য নির্দেশ প্রদান করেন। তিনি সংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, নির্বাচনকে কেন্দ্র করে পুলিশের পাশাপাশি, নির্বাহী ম্যাজিস্ট্রেট, বিজিবি, র‍্যাব, আনসার, গোয়েন্দা সংস্থা, সাদা পোশাকে ডিবি, ডিএসবি সকলে মিলে কাজ যাচ্ছে। এরপরেও কেউ যদি কোন প্রকার নাশকতা সৃষ্টির চেষ্টা করে, কেউ যদি ভোট কেন্দ্র দখল, ভাঙচুর বা অগ্নিসংযোগের অপচেষ্টা করে, কেউ যদি নির্বাচনের অনুকূল পরিবেশ নষ্ট করার অথবা ভোটদানে বাধা প্রদানের চেষ্টা করে তবে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *