বুলবুল আহমেদ
নেত্রকোনা জেলা প্রতিনিধি

নেত্রকোনা জেলার আটপাড়া উপজেলার ধান কাটতে গিয়ে দিলোয়ার হোসেন(৩৫) নামের এক কৃষক বজ্রপাতে নিহত হয়েছেন । ৬ই মে সোমবার সকালে আটপাড়া উপজেলার স্বরমুশিয়া ইউনিয়নের ফসলি জমিতে এই মৃত্যুর ঘটনা ঘটেছে।
নিহত কৃষক দিলোয়ার মিয়া উপজেলার স্বরমুশিয়া ইউনিয়নের স্বরমুশিয়া গ্ৰামের ফিরোজ মিয়ার ছেলে।
এ ব্যাপারে জানতে চাইলে আটপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তাওহীদুর রহমান এই বজ্রপাতে অপমৃত্যুর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন,-ঐ কৃষক দিলোয়ার মিয়া সকালে তার নিজের জমিতে ধান কাটতে গেলে বজ্রপাতে আহত হন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নিকটবর্তী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *