স্থানীয় প্রতিনিধি

সারা দেশে চলছে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ। ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা। তবুও জীবিকার তাগিদে তীব্র রোদে কাজ করতে হচ্ছে খেটে খাওয়া মানুষদের।

এমন পরিস্থিতিতে জনজীবনের দুর্ভোগে খানিক স্বস্তির পরশ বুলিয়ে দিতে জেলা পুলিশের উদ্যোগে পাঁচ শতাধিক শ্রমিক এবং পথচারীর মাঝে খাবার স্যালাইন, সুপেয় পানি, গামছা এবং ক্যাপ বিতরণ করেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মো: শাহ আবিদ হোসেন, বিপিএম (বার), পিপিএম এবং ময়মনসিংহ জেলার পুলিশ সুপার জনাব মাছুম আহাম্মদ ভূঞা, বিপিএম,পিপিএম ।
এ সময় উপস্থিত ছিলেন ফাল্গুনী নন্দী, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) এবং জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *