বাহুবল মডেল থানাধীন ৪নং বাহুবল সদর ইউনিয়নের রামপুর গ্রামের মোঃ তাহির মিয়ার ২য় ছেলে মোঃ মুহিবুর মিয়া (১১), এবং একই গ্রামের মোঃ ফরিদ মিয়ার ২য় ছেলে মোঃ রাহীম মিয়া (১৩) মাদ্রাসা পড়ুয়া দুই ছেলে ৩০/০৪/২০২৪ খ্রিঃ তারিখ সময় অনুমান বিকাল ১৬.০০ ঘটিকার সময় তাহাদের বাড়ীর পাশে মৌড়ী আখড়া মাঠ হইতে নিখোঁজ হয়।

পরবর্তীতে এ সংক্রান্তে নিখোঁজ হওয়া দুই শিশুর পিতা থানায় জিডি করেন।

অত্র জেলার চৌকস পুলিশ সুপার আক্তার হোসেন বিপিএম-সেবা সংবাদ প্রাপ্তির সাথে সাথে নিখোঁজ হওয়া দুই শিশু উদ্ধারে পুলিশকে মাঠে নামার নির্দেশ দেন। পুলিশ সুপার এর দিকনির্দেশনায় জনাব আবুল খয়ের, সহকারী পুলিশ সুপার, বাহুবল সার্কেল ও অফিসার ইনচার্জ এর নেতৃত্বে বাহুবল মডেল থানা পুলিশ তথ্য প্রযুক্তির সহায়তায় নিখোঁজ হওয়ার ২৪ ঘন্টার মধ্যেই উল্লেখিত দুই শিশুকে সুস্থ ও স্বাভাবিক অবস্থায় উদ্ধার পূর্বক তাদের পিতার জিম্মায় প্রদান করে।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *