গত ৪ এপ্রিল মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস নগদ এর দুই জন এজেন্ট এর কাছ থেকে ৬০,০০,০০০/- (ষাট লক্ষ) টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটে। গত ০৪/০৪/২০২৪ তারিখ সকাল অনুমান ০৯:৪৫ ঘটিকায় নগদ এর দুই জন এজেন্ট ১। মোঃ দেলোয়ার হোসেন পাঠান (৪০), পিতা-মৃত আব্দুর রশিদ পাঠান, ২। মোঃ শাহিন (২৫), পিতা-মৃত আমির চাঁন মটর সাইকেল যোগে ৬০,০০,০০০/-(ষাট লক্ষ) টাকা বহনের সময় রায়পুরা থানাধীন আমিরগঞ্জ ইউপিস্থ মাহমুদ নগর সাকিনস্থ ১০নং ব্রীজ সংলগ্ন শিমুল গাছের পাশে পাকা রাস্তার উপর হইতে অজ্ঞাতনামা ব্যক্তি/ব্যক্তিরা গুলি করে উক্ত টাকা ছিনতাই করে নিয়ে যায়। এই ঘটনার প্রেক্ষিতে রায়পুরা থানার মামলা নং-০৮, তারিখ-০৬/০৪/২০২৪ খ্রিঃ ধারা-৩৯৪ পেনাল কোড রুজু হয়।
অত্র বিষয়ে মামলা দায়েরের পরে নরসিংদী জেলার সুযোগ্য পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, পিপিএম ঘটনাস্থল পরিদর্শন করেন এবং তার সরাসরি তত্ত্বাবধানে ও সার্বিক দিকনির্দেশনায় ডিবি পুলিশ তদন্ত শুরু করে। পুলিশ পরিদর্শক (নিঃ) জনাব খোকন চন্দ্র সরকার, অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা, নরসিংদী সঙ্গীয় অফিসার ফোর্সসহ ২৯/০৪/২০২৪ তারিখ রাত্র ২৩.১০ ঘটিকায় মাধবদী থানাধীন পাঁচদোনা মোড় হতে ঘটনার সাথে জড়িত বিধান মিয়া নামে ০১ জন আসামী গ্রেফতার করেন এবং তার নিকট হইতে লুষ্ঠিত টাকার মধ্য হইতে নগদ ১৪,০০,০০০/- (চৌদ্দ লক্ষ) টাকা উদ্ধার করেন। উক্ত ঘটনা সংক্রান্তে গত ১০/০৪/২০২৪ তারিখ রাত্র ২২.০০ ঘটিকায় শিবপুর মডেল থানাধীন শিবপুর কলেজ গেট মোড় পাকা রাস্তার উপর হতে ঘটনার সাথে জড়িত হৃদয় ও সোলাইমান মিয়া নামে ০২ জন আসামী গ্রেফতার করেন এবং তাদের কাছ থেকে নগদের লুণ্ঠিত টাকার মধ্য হতে নগদ ২,০০,০০০/- (দুই লক্ষ) টাকা উদ্ধার করেন। এ বিষয়ে তারা বিজ্ঞ আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তি মূলক জবানবিন্দ প্রদান করেন। উক্ত ঘটনা সংক্রান্তে এ পর্যন্ত ০৩ জন আসামী গ্রেফতার এবং সর্বমোট ১৬,০০,০০০/- (ষোল লক্ষ) টাকা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামীর নাম ও ঠিকানা:
১। বিধান মিয়া (৩০), পিতা-মৃত অলি মিয়া, সাং-শালিধা, থানা ও জেলা-নরসিংদী।
২। মোঃ হৃদয় (২৪), পিতা-মৃত লিটন মিয়া, সাং-জীতরামপুর (চরদিগলদী), থানা-মাধবদী, জেলা-নরসিংদী। এপি সাং-ব্রাহ্মণপাড়া (পাবনাইয়া বাড়ি), থানা ও জেলা-নরসিংদী। মামলা-০৩ টি।
৩। মোঃ সোলাইমান মিয়া (৩৭), পিতা-মোশারফ মিয়া, সাং-ইছাখালী (পশ্চিমপাড়া), থানা-পলাশ, জেলা-নরসিংদী। মামলা- ৪টি।
উদ্ধারকৃত আলামতের বর্ণনা :
১। সর্বমোট ১৬,০০,০০০/- (ষোল লক্ষ) টাকা।
