স্থানীয় প্রতিনিধি
বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের প্রবেশাধিকারে কেন্দ্রীয় ব্যাংকের নিষেধাজ্ঞার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সাংবাদিকদের সংগঠন গুলো।শনিবার যৌথভাবে বিবৃতি দিয়েছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)।একই দিনে বিবৃতি দিয়েছে ডিইউজের অপর অংশ। গত শুক্রবার বিবৃতি দেয় ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)। বিবৃতি তে বিএফইউজের সভাপতি রুহুল আমিন গাজী ও মহাসচিব কাদের গণি চৌধুরী এবং ডিইউজের সভাপতি মোঃ শহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক খুরশীদ আলম বলেন ব্যাংকিং খাতসহ রাষ্ট্রের প্রতিটি সেক্টরের যে অনিয়ম দুর্নীতি ও অব্যবস্থাপনা চলছে তা আড়াল করার জন্যই ব্যাংক কর্তৃপক্ষ সাংবাদিকদের তথ্য সংগ্রহে বাধা দিচ্ছে। ডিইউজি এর অপরাংশের সভাপতি সোহেল হায়দার চৌধুরী ও সাধারণ সম্পাদক আক্তার হোসেন বলেন এ নিষেধাজ্ঞার কারণে ব্যাংকিং খাত নিয়ে ভুল সংবাদপ্রকাশ হওয়ার আশঙ্কা বেড়ে যাবে, এর আগে বাংলাদেশ ব্যাংকের এমন পদক্ষেপে নিন্দা জানায় ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। এছাড়াও সাংবাদিক সংগঠন বাংলাদেশ ন্যাশনাল প্রেস ক্লাবের প্রেসিডেন্ট সাংবাদিক সৈয়দ মুনিরুল হক নোবেল ও সেক্রেটারি জেনারেল সাংবাদিক মো: খালেদুজ্জামান পারভেজ বুলবুল বলেন, ” বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের প্রবেশাধিকারে কেন্দ্রীয় ব্যাংকের নিষেধাজ্ঞার মত অত্যন্ত আপত্তিকর এবং দূর্নীতিবিরোধী পরিবেশের জন্য অন্তরায় এবং নিঃসন্দেহে নেতিবাচক এই সিদ্ধান্তের কারণে ব্যাংকিং খাতের দুর্নীতি অপ্রকাশিত থেকে যাবে এবং এতে করে দুর্নীতিবাজরা উৎসাহিত হবে এবং সন্দেহাতীতভাবে দূর্নীতির পরিমাণ বৃদ্ধি পাবে। যা সত্যি অনভিপ্রেত। আমরা আশা করবো সংশ্লিষ্টরা অনতিবিলম্বে এই অবস্থান থেকে বেরিয়ে আসবেন।”

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *