২৬ এপ্রিল ২০২৪ (শুক্রবার) হালুয়াঘাট থানার সেন্ট এন্ড্রুজ উচ্চ বিদ্যালয়ের সম্মেলন কক্ষে হালুয়াঘাট উপজেলা পরিষদ সাধারণ নির্বাচন-২০২৪ উপলক্ষ্যে ভোট গ্রহণ কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্মানিত জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্মানিত পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা, বিপিএম পিপিএম এবং হালুয়াঘাট উপজেলা নির্বাহী অফিসার মো: আবিদুর রহমান।

হালুয়াঘাট উপজেলা নির্বাচন অফিস এর আয়োজনে উক্ত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সফিকুল ইসলাম, সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা, ময়মনসিংহ।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *