স্থানীয় প্রতিনিধি

ময়মনসিংহ কোতোয়ালি থানা এলাকায় ২৩৬ পিস নেশা জাতীয় ইনজেকশন’সহ ০১ জন মাদককারবারী‘কে গ্রেফতার করেছে র‍্যাব ১৪, ময়মনসিংহ।

২৪ এপ্রিল, ২০২৪ খ্রিঃ তারিখ বিকাল অনুমান ০৩.১০ ঘটিকার সময় অধিনায়ক,র‍্যাব-১৪, ময়মনসিংহ এর নির্দেশক্রমে, র‍্যাব-১৪ এর একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ময়মনসিংহ জেলার কোতোয়ালি থানাধীন ২৮ নং ওয়ার্ডের আকুয়া গরুর খোয়ারমোড়(দক্ষিণপাড়া) এর রাসেল টেলিকমের দোকানের সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী শ্রী অমিত কুমার নন্দী (৩৫), পিতা-মৃত স্বর্গীয় দ্বীপক কুমার নন্দী, সাং-নওমহল নন্দীবাড়ী ১০নং ওয়ার্ড(তাজুল ইসলাম কাউন্সিলের এলাকা), থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহ’কে আটক করে। এ সময়, উপস্থিত সাক্ষীদের উপস্থিতিতে আটককৃত মাদক ব্যবসায়ী শ্রী অমিত কুমার নন্দী (৩৫) এর দেহ তল্লাশি করে ২৩৬ পিস নেশা জাতীয় ইনজেকশন উদ্ধার করতঃ জব্দ করে হেফাজতে নেওয়া হয়।

আটককৃত আসামী‘কে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায় যে, তিনি মাদককারবারী চক্রের সদস্য এবং তিনি মাদক ব্যবসা পরিচালনা করার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে প্রতিনিয়ত অভিনব কৌশল অবলস্বন করতো। আটককৃত আসামী আরো জানায় যে, তিনি বিভিন্ন সময়ে ময়মনসিংহ কোতোয়ালী থানার বিভিন্ন এলাকায় মাদক সেবীদের নিকট নেশা জাতীয় মাদকদ্রব্য হিসেবে বিক্রয় করে যুব সমাজের ক্ষতি সাধন করিয়া আসতেছিল। এ সকল মাদককারবারী’কে আইনের আওতায় এনে মাদক মুক্ত দেশ গড়তে র‍্যবের অভিযান অব্যাহত থাকবে।
উদ্ধারকৃত জব্দকৃত আলামতসহ গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ মোতাবেক আইনগত ব্যবস্থা গ্রহন করতঃ ময়মনসিংহ জেলার কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।
এ ধরনের অপরাধের বিরুদ্ধে র‍্যাবের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *