২৪ এপ্রিল ২০২৪ (বুধবার) পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে ৪১ তম বিসিএস ক্যাডার সার্ভিসে নিয়োগপ্রাপ্ত নতুন অফিসারদের ফুল এবং শুভেচ্ছা উপহার দিয়ে স্বাগত জানান ময়মনসিংহ জেলার মান্যবর পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা, বিপিএম, পিপিএম ।

নতুন চাকরিতে যোগদান উপলক্ষ্যে পুলিশ সুপার মহোদয় তাদের সাথে নিজের চাকরি জীবনের বাস্তব অভিজ্ঞতা বিনিময়, ভবিষ্যৎ জীবনে করণীয় ও বর্জনীয় সম্পর্কে উপদেশ প্রদান এবং তাদের বিভিন্ন জিজ্ঞাসা নিয়ে আলোকপাত করেন।

উক্ত মতবিনিময় সভায় নব্যনিয়োগপ্রাপ্ত আফসারদের মধ্যে ময়মনসিংহ জেলা থেকে বিভিন্ন ক্যাডারে যোগদানকারী ২৫ জন অফিসার উপস্থিত ছিলেন।

এ সময় জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন ফাল্গুনী নন্দী, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), এম. এম. মোহাইমেনুর রশিদ, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক), মো: শাহীনুল ইসলাম ফকির, অতিরিক্ত পুলিশ সুপার, (সদর সার্কেল), ময়মনসিংহ।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *