স্থানীয় প্রতিনিধি
এসআই(নিঃ) মাহফুজুর রহমান সংগীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে ময়মনসিংহ জেলার ত্রিশাল থানাধীন দরিরামপুর সাকিনস্থ নজরুল একামেডি মার্কেট এর জনৈক আজিম উদ্দিন এর পানের আড়ৎ এর সামনে ফাঁকা জায়গায় হইতে ২৩ এপ্রিল ২০২৪ খ্রিঃ তারিখ ১৭.৪৫ ঘটিকায় ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী ১। মোঃ সাগর মিয়া (২২), পিতা মৃতঃ আঃ রশিদ, মাতা-মোছাঃ মোর্শেদা, সাং-নওপাড়া, থানা-ত্রিশাল, জেলা-ময়মনসিংহ কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামি দীর্ঘদিন যাবৎ মাদক কারবারির সাথে জড়িত এবং এই চক্রের সাথে জড়িত অন্যান্যদের সনাক্ত ও গ্রেফতারের অভিযান অব্যাহত।
উদ্ধারকৃত ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারের বিষয়ে গ্রেফতারকৃত ০১ জন আসামীর বিরুদ্ধে ত্রিশাল থানায় মামলা দায়ের করে আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে।
