নীলফামারীর সৈয়দপুরে গতকাল ২৩ এপ্রিল আনুমানিক বিকাল ৫টায় জামিল হোসেন(৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। জামিল হোসেন সৈয়দপুর শহরের নতুন বাবু পাড়া সড়কের তিল খাজা রোডের মরুহুম মন্জুর হোসেনের ছেলে।

স্থানীয় বাসিন্দারা জানান, জামিল হোসেন সওদা কিনতে বিকেল ৫টায় বাড়ির পাশের দোকানে যায়, সওদা কিনে আসার পথে তিনি স্ট্রোক করেন। দ্রত তাকে নিয়ে দোকানদার সহ আশেপাশের লোকজন ১০০ শয্যা হাসপাতালে পৌঁছালে হাসপাতালের কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মৃত্যু খবর ব্যপারে সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহা আলম জানায়, হিট স্ট্রোকের কথা শুনে আমি সেখানে দ্রত পৌছাই। লাশের শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া জায়নি।

এদিকে সৈয়দপুর শহরের তাপমাত্রা কয়েকদিন থেকে সর্বোচ্চ তাপমাত্রা ৩৮ থেকে ৪০ এ উঠানামা করছে।

সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালের শিশু রোগ বিশেষজ্ঞ ওয়াসিম বারি জয় জানান, তীব্র গরম থেকে বাঁচতে ঘনঘন পানি পান করুন। গরমে অস্থির লাগলে ১ থেকে ২ ঘন্টা পরপর ঘাড় ও মুখ ধুয়ে ফেলতে হবে। বেশি অসস্তি বোধ হলে দ্রত হাসপাতালে ভর্তি করার পরামর্শ দেন তিনি।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *