২৪ এপ্রিল সিআইডি সদরদপ্তরে সিআইডি প্রধান মোহাম্মদ আলী মিয়া বিপিএম পিপিএম এর সাথে USAID এর অর্থায়নে পরিচালিত WINROCK INTERNATIONAL, বাংলাদেশ এর ০৪ সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধি দল Susan Stamper, Chief of Party, USAID’s Fight Slavery and Trafficking-In-Persons (FSTIP) Activity এর নেতৃত্বে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় সিআইডি প্রধানকে WINROCK এর কার্যক্রমের বিষয়ে বিস্তারিতভাবে অবহিত করা হয়। Susan Stamper মানব পাচার প্রতিরোধের ক্ষেত্রে মানব পাচার মামলা তদন্ত, সাইবার ট্রাফিকিং, সচেতনতা বৃদ্ধিসহ বিভিন্ন কার্যক্রম গ্রহণে বাংলাদেশ পুলিশের সর্বোচ্চ তদন্ত সংস্থা ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট (সিআইডি) এর সাথে যৌথভাবে কাজ করতে আগ্রহ প্রকাশ করেন। এছাড়াও Scam Center উদঘাটন এবং তাদের বিরুদ্ধে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণে সময়োপযোগী প্রশিক্ষণ ও কারিগরি সহায়তা প্রদানের আশ্বাস প্রদান করেন। উক্ত সময় সিআইডি প্রধান মানব পাচার, মানি লন্ডারিং এবং সাইবার ক্রাইম পরস্পর সম্পর্কযুক্ত অপরাধ হওয়ায় বর্ণিত তিনটি ইউনিটকে সম্পৃক্ত করে প্রশিক্ষণ প্রদানের বিষয়ে গুরুত্ব আরোপ করেন। সবশেষে মানবপাচারসহ অন্যান্য সংঘবদ্ধ অপরাধ দমনে তথ্য আদান-প্রদান, নলেজ শেয়ারিং, তদন্ত তদারকি ও তদন্তকারী কর্মকর্তাদের পেশাগত দক্ষতা উন্নয়নে পারস্পরিক সহযোগিতার প্রত্যয় ব্যক্ত করা হয়।
