মানিক
ভ্রাম্যমান প্রতিনিধি
২৩ এপ্রিল মঙ্গলবার বিকাল আনুমানিক ৪ টার সময় রংপুরের গংগাচড়া থানা পুলিশ অত্র থানাধীন মহিপুর ব্রিজ সংলগ্ন বান্দের পার নামক স্থানে ৩৪ বোতল ফেনসিডিল ও একটি নাম্বার বিহীন মোটরসাইকেল জব্দ করে।
মোটরসাইকেলটি চলন্ত অবস্থায় এখানে একটি ছোট বাচ্চাকে অ্যাক্সিডেন্ট করে, তারপর গাড়ির চালক দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়, পরে গংগাচড়া থানা পুলিশ এসে ঘটনাস্থল থেকে একটি নাম্বার বিহীন মোটরসাইকেল
ও এতে বহন করা ৩৪ বোতল ফেনসিডিল জব্দ করে থানায় নিয়ে যায়।
এ ব্যাপারে গংগাচড়া থানার অফিসার ইনচার্জ মোঃ মামুন হাসান ভাইয়ের সাথে মুঠোফোনে কথা বললে উনি জানান এ বিষয়ে অজ্ঞাতনামা মামলা রেকর্ড হয়েছে।
