অতিরিক্ত ইজারা ও ব্যবসায়ীদের কাছ থেকে জোরপূর্বক ভাবে চাঁদা আদায় করার অভিযোগ উঠেছে ময়মনসিংহ সদর উপজেলার অষ্টধার বাজার ইজারাদার শরিফুল ইসলাম এর বিরুদ্ধে।
সরেজমিনে খুঁজ নিয়ে জানা যায়, গেল বছর ইজারাদার ছিল কামরুল। অষ্টধার ইউনিয়নের অষ্টধার বাজার কমিটি সহ অষ্টধার ইউনিয়নের চেয়ারম্যান, ইউপি সদস্য কামরুল এর সাথে দফায় দফায় মিটিং করে অতিরিক্ত ইজারা না নেয়ার বিষয়ে বার বার নিষেধ করা হয়। সরকারি নোটিশ ও বাজার ইজারা এর টাকা আদায়ের চার্ট টানানো সহ টাকা আদায়ের রশিদ দেয়ার জন্য তাকে বলা হয়।
কিন্তু কামরুল দেই দিচ্ছি বলে সময় ক্ষেপণ করে। সামনে সবকিছুই ঠিক হয়ে যাবে। বিভিন্ন ভাবে টাল বাহানা করেও কোন সুফল পেলনা বাজার ব্যবসায়ীরা। এই বার তারই ভাতিজা শরিফুল ইসলাম এর নামে ইজারা আনে। কিন্তু সেই গেল বছরের মতো শুরু হয়েছে।
বাজার ব্যবসায়ীদের দাবী ঈদের আগের বাজারে কারো কাছ থেকে ৮০/- কারো থেকে ১০০/- কারো থেকে ১৪০/- কারো থেকে ৩৫০/- কারো থেকে ৪০০/- টাকা বহিরাগত সন্ত্রাসী বাহিনী দিয়ে ইজারার টাকা আদায় করে। এতে আমাদের বাজারের ব্যবসায়ীদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে। এ বাজারের সেই একি অবস্থা। অতিরিক্ত ইজারার টাকা আদায় করছে তারা।
বাজার কমিটির সদস্যরা বলেন, এভাবে চলতে থাকলে আমাদের বাজার আর বাজার থাকবে না। এমনেতেই গরুর বাজার, ছাগলের বাজার উধাও হয়ে গেছে। বহিরাগত লোকজন বাজারে আসছে না। অন্য বাজারে চলে যাচ্ছে। অতিরিক্ত ইজারা আদায়ের টাকা বন্ধ না হলে বাজার কমিটি সহ বাজারর মান ক্ষুন্ন হবে।
বাজার কমিটির দাবী, সরকারি বিধি মোতাবেক, চার্ট টানিয়ে ইজারাদার টাকা আদায় করবে। আমাদের কোন অভিযোগ থাকবে না। তারা আরো বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা যেন এ বিষয়টি নজরে এনে সঠিক সিদ্ধান্ত প্রদান করে। এ বিষয়ে ইজারাদার শরিফুল ইসলাম বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আমাদের চার্ট করে দিলেই আমরা টানিয়ে দিবো।
এ বিষয়ে ইজারাদার শরিফুল ইসলাম এর চাচা কামরুল বলেন, আমরা ইজারা পেয়েছি অবশ্যই চার্ট টানাবো কিন্তু আমাদের একটু সময় দিতে হবে। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে কথা হয়েছে।
