ময়মনসিংহ প্রতিনিধি
ময়মনসিংহের ভালুকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মেহেদী হাসান রুবেল (৩০) নামে ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়কের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৬ এপ্রিল) সকালে উপজেলার বিরুনীয়ায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মেহেদী হাসান রুবেল (৩০) বিরুনীয়া ইউনিয়নের গোয়ারী গ্রামের ফিরুজের ছেলে।
স্থানীয়রা জানান, সকালে মেহেদী মৎস্য খামারে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে পরিবারের লোকজন আহত অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিরুনীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছামছুল হোসাইন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *