লুৎফর রহমান
স্টাফ রিপোর্টার
আসন্ন ৬ষ্ঠ উপজেলা পরিষদ ১ম ধাপের সাধারণ নির্বাচন আগামী ০৮ ই মে ২০২৪ জয়পুরহাটের কালাই উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে যারা মনোনয়নপত্র নির্বাচন অফিসে দাখিল করেছেন যথাক্রমে তারা হলেন, কালাই পৌরসভা কৃষি ব্যাংক পাড়ার তৌফিকুল ইসলাম তালুকদার বেলাল, পুনট ইউনিয়ন পাঁচপাইকা গ্রামের মিনফুজুর রহমান, মাত্রাই ইউনিয়ন মাত্রাই তালুকদার পাড়ার সাবিনা ইয়াসমিন সহ তিন (০৩)জন। ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী হলেন মাত্রাই ইউনিয়ন মাত্রাই বাজার আতাউর রহমান তালুকদার, জিন্দারপুর ইউনিয়ন করিমপুর পূর্বপাড়ার আব্দুল আলিম সরদার, আম্মেদাবাদ ইউনিয়ন কাথাইল গোপীনাথপুরের গোলাম মোস্তফা, কালাই পৌরসভা পূর্ব পাড়ার ছানোয়ার হোসেন, জিন্দারপুর ইউনিয়ন কাদিরপুর মোলামগাড়িহাট জহুরুল ইসলাম মন্ডল, কালাই পৌরসভা দুরঞ্জ গ্রামের হেলাল উদ্দিন ও জিন্দারপুর ইউনিয়ন করিমপুর গ্রামের শেখ ইউসুফ আলী সাজু সহ
পুরুষ ভাইস চেয়ারম্যানের সংখ্যা সাত (০৭) জন।
জিন্দারপুর ইউনিয়ন বেগুন গ্রামের মরিয়ম নেছা, কালাই পৌরসভা আওড়া পূর্বপাড়ার মেরিনা খাতুন ও কালাই পৌরসভা পাঁচশিরার সাবানা আক্তার সহ মহিলা ভাইস চেয়ারম্যানের সংখ্যা তিন (০৩)জন। অত্র উপজেলায় উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান মনোনয়নপত্র দাখিলকারিগণের সংখ্যা সর্বমোট তেরো (১৩) জন।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *