স্থানীয় প্রতিনিধি
ময়মনসিংহের ধোবাউড়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে মহিলা ভাইস চেয়ারম্যান মনোনয়ন পত্র দাখিল করেন। মনোয়ন পত্র দাখিলের শেষ দিনে আজ ১৫ এপ্রিল সোমবার চেয়ারম্যান পদে ৫ জন, ভাইস চেয়ারম্যান পদে ৫ জন ও সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।
প্রতিটি পদেই আওয়ামী লীগ এবং বিএনপি’র প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছেন। চেয়ারম্যান ও ভাইস-চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীরা ধোবাউড়া উপজেলা নির্বাচন কমিশন কার্যালয়ে হাজির হয়ে মনোনয়নপত্র দাখিল করেন।
উল্লেখ্য, আগামী ৮ মে ধোবাউড়া উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ৭ টি ইউনিয়ন নিয়ে গঠিত ধোবাউড়া উপজেলায় মোট ভোটার সংখ্যা ১ লাখ ৭৮ হাজার ৭৯৭ । পুরুষ ৮৯ হাজার ,৯১৮ ভোটার, মহিলা ৮৮ হাজার ,৮৮৪ ভোটার। তৃতীয় লিঙ্গের ভোটার ২জন। মোট ৫৪ টি ভোটকেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
