মোঃ আব্দুল হাই
জয়পুরহাট প্রতিনিধি

ক্ষেতলাল উপজেলার বটতলী ব্রীজের নিচ থেকে জনি (১৬) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
নিহত জনি ক্ষেতলাল উপজেলার তুলশীগঙ্গা ইউনিয়নের দাশড়া উত্তর ফকির পাড়া গ্রামের আকবরের ছেলে।

ক্ষেতলাল থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

প্রাথমিকভাবে জানা গেছে, সোমবার (১৫ এপ্রিল ) সকালে উপজেলার বটতলী তুলশীগঙ্গা নদীর ব্রীজের নিচে স্থানীয় লোকজন একটি মরদেহ দেখতে পায়।

এরপরে মরদেহ পরে রয়েছে এমন খবর এলাকায় ছড়িয়ে পড়লে ওই স্থানে জমতে থাকে উৎসুক জনতার ভিড়। পরে মরদেহটি উপজেলার দাশড়া উত্তর ফকিরপাড়া গ্রামের আকবরের ছেলে জনি (১৬) বলে পরিবারের লোকজন শনাক্ত করেছেন। ঘটনাস্থল থেকে মরদেহটি পরিবারের লোকজন গ্রামে নিয়ে গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করেছে।
এ বিষয়ে ক্ষেতলাল থানা অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন জানান, ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে । আমি ঘটনাস্থলে এসেছি‌ ধারনা করা হচ্ছে ব্রীজ থেকে পরার কারণে মৃত্যু হতে পারে ময়নাতদন্ত শেষে মৃত্যুর আসল কারণ জানা যাবে।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *