লুৎফর রহমান
স্টাফ রিপোর্টার

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার রুকিন্দীপুর ইউনিয়নের ছব্দুলপাড়া জামে মসজিদের উদ্যোগে ১৪ই এপ্রিল ২০২৪ রবিবার সকাল ১০টায় প্রধান অতিথি হিসাবে উক্ত জামে মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপনের শুভ উদ্বোধন করেন, ঢাকা ইবনে সিনা হাসপাতালের চীপ মেডিকেল অফিসার ডাক্তার মতলেবুর রহমান, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক ও অত্র জামে মসজিদের প্রাক্তন সভাপতি শামসুল ইসলাম, সাধারণ সম্পাদক মতিউর রহমান, দুবাই প্রবাসী মামুনুর রশিদ, ইসমাইল পুর দাখিল মাদ্রাসার সুপার এনামুল কাজী। এছাড়াও ছব্দুল পাড়া জামে মসজিদের ম্যানেজিং কমিটির সদস্য, বীর মুক্তিযোদ্ধা খোকা, বুলু ও আইন উদ্দিন, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গ্রামবাসী উপস্থিত ছিলেন। উদ্বোধনের পর দোআ করা হয়। দোআ পরিচালনা করেন ছব্দুলপাড়া জামে মসজিদের পেশ ঈমাম তালিমুল ইসলাম এর পর মিষ্টান্ন বিতরণ করা হয়।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *