আল আমিন

শেরপুর জেলার সদর উপজেলার ভাতশালা ইউনিয়নের চরসাপমারী গ্রামের মৃত রেজত মুল্লার ছেলে মোঃ জয়নাল আবেদিন গংদের ৩০ শতাংশ জমি আদালতে মামলা বিদ্যমান ও বিচারাধীন থাকা অবস্থায় একই গ্রামের মোঃ মর্তুজ আলীর ছেলে মোঃ খোরশেদ আলী গংরা ওই জমিতে সন্ত্রাসী কায়দায় দখল করে সেখানে বাড়িঘর নির্মাণ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

মামলা ও অভিযোগ সূত্রে জানা গেছে, ২৬ মার্চ মঙ্গলবার বিকেল ৫টার দিকে ওই জমির প্রকৃত মালিক মোঃ জয়নাল আবেদিনসহ পরিবারের লোকজন ওই জবরদখল জমি বিষয় নিয়ে প্রতিবাদ করলে মোঃ খোরশেদ আলীর নেতৃত্বে মৃত সেকান্দর আলীর ছেলে মোঃ মোতালেব ওরফে মতবালী (৫৫), ছেলে নূর মোহাম্মদ (৩০), মোঃ খোকা মিয়ার স্ত্রী মোছাঃ হাসিদা বেগম (২৫), নূর মোহাম্মদের স্ত্রী মোছাঃ আকিজা বেগম (২৬), মোঃ নতবালীর স্ত্রী মোছাঃ মাহনি বেগম (৫০), মোঃ মর্তুজ আলীর স্ত্রী মোছাঃ খোদেজা বেগম (৫৫) সহ অজ্ঞাতনামা ৪/৫ জন পূর্বপরিকল্পিতভাবে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে সন্ত্রাসীরা হামলা চালায়। এসময় সন্ত্রাসীদের হামলায় মোঃ নূর ইসলাম (৫৫) কে মাথায় কুপিয়ে গুরুতর আহত এবং মোঃ আঃ খালেকের ছেলে রাসেল (৩০) নামে এক যুবককে এলোপাথারী ভাবে মারধোর করে কোমর ভেঙ্গে দিয়েছে। পরে আহতদের আত্মীয় স্বজন উদ্ধার করে শেরপুর জেলা সদর হাসপাতালে ভর্তি করে। বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছেন। এছাড়াও সন্ত্রাসীরা বাড়িঘর ভাংচুর ও গরুসহ প্রায় ১০ লাখ টাকার জিনিসপত্র লুটপাট করে নিয়ে গেছে।

এঘটনায় মোঃ জয়নাল আবেদিন বাদী হয়ে চরসাপমারী গ্রামের চিহ্নিত মোঃ খোরশেদ (৩৫), মোঃ মোতালেব ওরফে মতবালী (৫৫), নূর মোহাম্মদ (৩০), মোছাঃ হাসিদা বেগম (২৫), মোছাঃ আকিজা বেগম (২৬), মোছাঃ মাহনি বেগম (৫০), মোছাঃ খোদেজা বেগম (৫৫) সহ অজ্ঞাতনামা ৪/৫ জনকে আসামী করে শেরপুর সদর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

এব্যাপারে শেরপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ এমদাদুল হকের সাথে বুধবার দুপুরে মুঠোফোনে যোগাযোগ করে জানতে চাইলে তাকে পাওয়া যায়নি।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *