পাইকগাছা উপজেলা আইনশৃঙ্খলা, মাসিক সাধারণ সভা, জাতীয় গণহত্যা দিবস ও মহান স্বাধীনতা এবং জাতীয় দিবস এর প্রস্তুতি সভা বুধবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন ও উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন মেয়র সেলিম জাহাঙ্গীর, ওসি ওবাইদুর রহমান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লিপিকা ঢালী, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ শাহাদাত হোসেন বাচ্চু, ইউপি চেয়ারম্যান কেএম আরিফুজ্জামান তুহিন,কাজল কান্তি বিশ্বাস, শাহজাদা আবু ইলিয়াস,শেখ জিয়াদুল ইসলাম, প্রধান শিক্ষক শহীদুল ইসলাম, রবীন্দ্রনাথ দে, প্রাক্তন শিক্ষক সুরাইয়া বানু, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহাজাহান আলী শেখ,
উপজেলা কৃষি অফিসার অসীম কুমার দাশ, সমবায় অফিসার হুমায়ূন কবির, শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহা, যুব উন্নয়ন কর্মকর্তা পারভিন আক্তার বানু, বন কর্মকর্তা প্রেমানন্দ রায়, খাদ্য নিয়ন্ত্রক হাসিবুর রহমান, সহকারী প্রোগ্রামার মৃদুল কান্তি দিস, দারিদ্র্য বিমোচন কর্মকর্তা বিপ্লব কান্তি বৈদ্য, পরিসংখ্যান কর্মকর্তা কবিরুল ইসলাম, তথ্য সেবা কর্মকর্তা তম্বী দাশ, একটি বাড়ি একটি খামার প্রকল্প ব্যবস্থাপক জয়ন্ত ঘোষ, মুক্তিযোদ্ধা রনজিত সরকার, সহকারী অধ্যাপক ময়নুল ইসলাম, প্রভাষক মোমিন উদ্দিন, প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ আব্দুল আজিজ, সাধারণ সম্পাদক এম মোসলেম উদ্দিন আহমেদ, সাংবাদিক এসএম বাবুল আক্তার,পূর্ণ চন্দ্র মন্ডল ও মাজহারুল ইসলাম মিথুন।
সভায় পৌরসভার বিনোদন পার্ক স্থাপন,সরল পুকুর পাড় দৃষ্টিনন্দন করা, শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মাণ,ফায়ার সার্ভিস স্টেশন নির্মাণ, সরকার নির্ধারিত মূল্যে মাংস বিক্রয় ও জোনাকি গ্রাম উন্নয়ন সমবায় সমিতির ক্ষতিগ্রস্ত গ্রাহকদের টাকা ফেরত দেওয়া সহ আইন শৃঙ্খলা ও উন্নয়ন সংক্রান্ত গুরুত্বপূর্ণ আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।
