মানিক
ভ্রাম্যমান প্রতিনিধি

১৯ মার্চ রোজ মঙ্গল বার, পুলিশ সুপার লালমনিরহাট এর দিক নির্দেশনায়, লালমনিরহাট থানার অফিসার ইনচার্জ, জনাব মোঃ ওমর ফারুক এর নের্তৃত্বে, গোপন সংবাদের ভিত্তিতে, এসআই মোঃ আমিনুল ইসলাম সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ, লালমনিরহাট থানাধীন ০৮ নং গোকুন্ডা ইউনিয়নের, পূর্ব দালালপড়া মৌজাস্থ, তিস্তা সড়ক সেতুর উত্তর পার্শ্বের, টোলঘরের সামনে, পাকা রাস্তার উপর হইতে ০১ কেজি, মাদকদ্রব্য গাঁজাসহ আসামী ১. মোঃ শহিদুল ইসলাম তোকদার ওরফে ভোলা(৩০), পিতা-আলেপ উদ্দিন তোকদার, মাতা-মোছাঃ ফাতেমা, বেগম ,স্থায়ী: গ্রাম- তিস্তা (তোকদার পাড়া) , উপজেলা/থানা- লালমনিরহাট সদর, জেলা -লালমনিরহাট । ২. মোঃ আলমগীর হোসেন(৩৫), পিতা-মৃত আঃ মান্নান, মাতা-মোছাঃ মরিয়ম বেগম ,স্থায়ী: গ্রাম- তিস্তা (জুম্মাপাড়া) , উপজেলা/থানা- লালমনিরহাট সদর, জেলা -লালমনিরহাট, দ্বয়কে হাতে নাতে গ্রেফতার করেন।
অপর অভিযানে এসআই মোঃ আমিনুল ইসলাম একই এলাকা হইতে ২৭ বোতল মাদকদ্রব্য ফেন্সিডিলসহ, আসামী ১. মোঃ রশিদুল ইসলাম(৩১), পিতা-মোঃ সাঈদ আলী, মাতা-মোছাঃ রাহিলা বেগম ,স্থায়ী: গ্রাম- সরল খা, ইউপি-সারপুকুর, উপজেলা/থানা- আদিতমারী, জেলা -লালমনিরহাটকে হাতে নাতে গ্রেফতার করেন।

মাদকদ্রব্যসহ গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে পৃথক পৃথক মাদক মামলা রুজু করতঃ বিধি মোতাবেক আসামীদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *