মানিক
ভ্রাম্যমান প্রতিনিধি

১৬ মার্চ, ২০২৪ খ্রি: শনিবার
শুরুতেই প্রার্থীদের চেক করে ফাকল স্কুল এন্ড কলেজ, পুলিশ লাইন্স, লালমনিরহাট গেটের ভিতরে প্রবেশ করতে দেয়া হয়। এরপর তারা লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করে। লিখিত পরীক্ষা শেষে পরীক্ষার্থীদের উদ্দেশ্যে নিয়োগ বোর্ডের অন্যান্য সদস্য এবং পুলিশ হেডকোয়ার্টার ঢাকার প্রতিনিধিদের উপস্থিতিতে লালমনিরহাট জেলার পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম , পিপিএম-সেবা ব্রিফিং প্রদান করেন এবং আগামী ২৩ মার্চ পুলিশ লাইন্সে লিখিত পরীক্ষার ফলাফল শোনার জন্য সকল প্রার্থীদের যথাসময়ে উপস্থিত থাকতে বিশেষভাবে অনুরোধ করেন। সম্পূর্ণ মেধা, যোগ্যতা ও স্বচ্ছতার ভিত্তিতে লালমনিরহাট জেলা পুলিশে কনস্টেবল পদে নিয়োগ চলছে। নিয়োগের বিষয়ে দালাল ও প্রতারক চক্রের বিষয়ে সতর্ক থাকতে বলেছেন পুলিশ সুপার ।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *