মানিক
ভ্রাম্যমান প্রতিনিধি
১৬ মার্চ শনিবার পুলিশ সুপার লালমনিরহাট এর দিক নির্দেশনায় লালমনিরহাট থানার অফিসার ইনচার্জ
মোঃ ওমর ফারুক এর নের্তৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে এসআই মোঃ রুহুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ লালমনিরহাট থানাধীন ০৮ নং গোকুন্ডা ইউনিয়নের পূর্ব দালালপড়া মৌজাস্থ তিস্তা সড়ক সেতুর উত্তর পার্শ্বে টোলঘরের সামনে পাকা রাস্তার উপর হইতে ০১ কেজি মাদকদ্রব্য গাঁজাসহ আসামী ১. ইখলাছুর রহমান (৩৪), পিতা-মোঃ ইয়াকুব মন্ডল, মাতা-মোছাঃ আলেয়া বেগম, গ্রাম- চরকাদহ (কান্দিপাড়া), ২. মোঃ লিটন হাসান @ ভোলা (৩০), পিতা-মোঃ আবু তাহের, মাতা-মোছাঃ নিলুফা বেগম, গ্রাম- চরকাদহ (কান্দিপাড়া), উভয় থানা- গুরুদাসপুর, জেলা- নাটোর দ্বয়কে হাতে নাতে গ্রেফতার করেন।
অপর অভিযানে এসআই মোঃ রুহুল ইসলাম একই এলাকা হইতে ৩০ বোতল মাদকদ্রব্য ফেন্সিডিলসহ আসামী ১. মোঃ শাহিনুর ইসলাম (৩৫), পিতা- মোঃ আঃ হামিদ, মাতা- মৃত গোলে বেগম, সাং- দূর্গাপুর টইলেরটারী, ২. মোঃ ফরিদুল ইসলাম(২৫), পিতা- মোঃ কেরামত আলী, মাতা-মোছাঃ ফরিদা বেগম, সাং- দূর্গাপুর চওড়াটারী, নান্নু চেয়ারম্যানটারী, উভয় থানা- আদিতমারী, জেলা –লালমনিরহাটদ্বয়কে হাতে নাতে গ্রেফতার করেন।
মাদকদ্রব্যসহ গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে পৃথক পৃথক মাদক মামলা রুজু করতঃ বিধি মোতাবেক আসামীদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
