মোঃমাসুম কবির
রাজশাহী
পুলিশ সুপার, রাজশাহী মোঃ সাইফুর রহমান (পিপিএম) এর দিক নির্দেশনায় ওসি ডিবি মুহাম্মদ ‍রুহুল আমিন এর তত্ত্বাবধানে এসআই(নিঃ) মোঃ সামাদ ও এসআই(নিঃ) আব্দুর রহিম এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্সের সহায়তায় ০৪ মার্চ ২২.০৫ ঘটিকার সময় চারঘাট থানাধীন সরদহ রেল স্টেশনের উত্তর পাশে চামটা গ্রামস্থ হলিদাগাছি বাজার হইতে চামটা গামী পাকা রাস্তার উপর হতে মাদক ব্যবসায়ী মোঃ সালমান শাহ(২৭), পিতা মোঃ আশরাফুল ইসলাম, মাতা-মোছাঃ দোলেনা বেগম সাং-হলিদাগাছি জাগিরপাড়া, থানা-চারঘাট, জেলা-রাজশাহীকে ১০০ (একশত)) গ্রাম অবৈধ মাদকদ্রব্য হেরোইন সহ গ্রেফতার পূর্বক একই তারিখ ২২.২০ ঘটিকায় জব্দ করেন। ধৃত আসামীর বিরুদ্ধে রাজশাহী জেলার গোদাগাড়ী থানার মামলা নং-০৬ তারিখ-০৫/০৪/২০২৪ ইং ধারা-মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ এর ৩৬(১) সারনির ৮ (গ) রুজু হয়েছে। মামলাটি তদন্তাধীন।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *