রাজিব রানা
হাত বাড়ালেই মিলছে নানা ধরণের মাদকদ্রব্য। এক সময় শুধু গাজার রাজত্ব ছিলো এখানে। গাঁজার পাশাপাশি এখন ভয়ঙ্কর মাদক ইয়াবা-মদ ফেনসিডিলের রাজত্ব চলছে।
পরানগঞ্জে প্রকাশ্যে মদ-গাঁজা- ইয়াবা বিক্রি, ধ্বংস হচ্ছে যুব সমাজ। ময়মনসিংহের পরানগঞ্জের মোছার পাড়া (ঋষি পাড়া) এলাকায় এখন প্রকাশ্যে মদ-গাঁজা-ইয়াবা ও ফেনসিডিল বিক্রি করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। মাদক প্রতিরোধে পুলিশ-প্রশাসনের উদ্যোগে মাঝে মধ্যে মাদক বিরোধী সভা-সমাবেশ করলেও এতে হচ্ছে না কোন লাভ।
সরেজমিনে গিয়ে দেখা যায়, গত ১৫ জানুয়ারি থেকে ময়মনসিংহ সদর উপজেলার পরানগঞ্জ ইউনিয়নে মোছার পাড়া (ঋষি পাড়া) এলাকায় জীবন ও মানিক গং নামের কয়েকজন মিলে তাদের মাদক বিক্রি করে, শুধু বিক্রিই নয় তারা মদ তৈরিতেও পাড়া দর্শী। প্রতিদিন ৪০০ লিটার বোতল মদ বিক্রি করে তারা। সেখানে প্রতিদিন শতশত মানুষের আগমন ঘটে। তবে জীবন নামের একজনের ঘর থেকেই প্রকাশ্যে চলছে মাদকের বেচাকেনা। এখন পর্যন্ত এ বিষয়ে কোনো পদক্ষেপ গ্রহণ করেনি প্রশাসন।
স্থানীয় এলাকাবাসী জানান, তারা প্রকাশ্যে এই মাদক বিক্রি করছেন। মাদক বিক্রির বিষয়ে কেউ কিছু বললে, তারা আরও উল্টো হুমকি দেয়। এলাকার লোকজন বলেন জীবন পুলিশকে ম্যানেজ করেই তার এই ব্যবসা চালিয়ে যাচ্ছেন।
