বিশেষ প্রতিনিধি
একই দিনে চারজন সদস্য খুন হওয়ার ৩৫ বছর পার হয়ে গেলেও পায়নি বিচার। বিচারের দাবিতে ২রা মার্চ সকাল ১১ টায় ময়মনসিংহ তারাকান্দা উপজেলার মহব্বতপুরে এলাকাবাসীর অংশগ্রহণে মানববন্ধন অনুষ্ঠিত হয়। রহমত মেম্বার এর মেয়ে কুলসুম বেগম ও ছেলে রফিকুল ইসলাম এই মানববন্ধনে খুনের ব্যাপারে সম্পূর্ণ বর্ণনা দেন। ফুলপুর থানার মামলা নং ৬, তারিখ: ১৪/০৪/১৯৮৯ ইং সালে একই পরিবারের চারজন সদস্যকে নির্মমভাবে হত্যা করা হয়। ফুলপুর থানা দিন মামলা/ধারা: ১৪৭/১৪৮/৪৪৭/৩২৪/৩০২/৩৪/১০৯ পেনাল কোডে দাখিল করা হয়।
উক্ত মানববন্ধনে সাক্ষী মফিদুল ইসলাম ( তোতা মিয়া) বলেন ঘটনার সময় আমার বয়স ছিল ১৮বছর। ঘটনার দিন প্রথম রোজা সকালে ঘুম থেকে উঠিয়া বাইর হইলে। এই জমিটা চাষ করতে রহমত আলী মেম্বার পরে ওই সনে আসামি তালেব ও তার ছেলে মিলিয়া ধান লাগাইছিল। পরে ধান যখন কিছুটা পাকে তখন খুব সকালবেলায় আসামি তালেব ও তার ছেলে মাতু,সাতু আইয়ুব ও ফজল হক সহ তারা ধান কাটতে আসে। তখন রহমত মেম্বার বাধা দিলে প্রথমে তালেব বল্লম দিয়া তাকে মেরে ফেলে তারপর মহিলারা কোপাইতে থাকে। তালেবের বউ, আর ফজলের বউ তারা আগাইয়া গেলে আসামি মোনায়েম খা তার হাতে থাকা বল্লম দিয়া এখানে কুপ মারে। আসামি আইয়ুব খান মারফত আলি ফকিরকেও কুপ মারে।
উক্ত মানববন্ধনে নিহতের পরিবার সহ সাক্ষী গন এত বছর পার হয়ে যাওয়ার পরেও বিচারের আশায় আজও বসে আছে। তারা চায় হত্যাকাণ্ডের সুস্থ তদন্ত করে যেন বিচার হয় তাহলে হয়তো তার বাবার এবং ভাইয়ের আত্মার শান্তি পাবে। তাই সরকারের কাছে জোর দাবী জানান। তারা যেন জীবিত অবস্থায় তাদের বাবা এবং ভাইয়ের খুনিদের শাস্তি দেখে যেতে পারে।
