নিরব হাসান

জেলা গোয়েন্দা শাখা, ময়মনসিংহ এর অভিযানে ৬০ বোতল ভারতীয় মদসহ গ্রেফতার-০৩।

এসআই(নিঃ) শেখ গোলাম মোস্তফা রুবেল ও এসআই(নিঃ) মৃত্যুঞ্জয় পন্ডিত মিঠুন সংগীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে ময়মনসিংহ জেলার হালুয়াঘাট থানাধীন গাজীরভিটা সাকিনস্থ হালুয়াঘাট হইতে ধোবাউড়া গামী পাকা রাস্তার উপর গাজীরভিটা গোরস্থানের সামনে হইতে ০১ মার্চ ২০২৪ খ্রিঃ তারিখ ০২.৪৫ ঘটিকায় ৬০ বোতল ভারতীয় মদসহ মাদক ব্যবসায়ী ১। এমদাদুল হক (৪৩), পিতা-মৃতঃ হাবিবুর রহমান, মাতা-আছিয়া খাতুন, সাং-দক্ষিণ লামুক্তা, থানা-হালুয়াঘাট, ২। জয়নাল আবেদীন (৩৭), পিতিা-মৃতঃ হোসেন আলী, মাতা-সখিনা খাতুন, সাং-পশ্চিম মেকারকান্দা, থানা-ধোবাউড়া, ৩। মকবুল হোসেন (৩৮), পিতা-মৃতঃ তোফাজ্জল হোসেন, মাতা-আমেনা খাতুন, সাং-দক্ষিণ লামুক্তা, থানা-হালুয়াঘাট, সর্ব জেলা-ময়মনসিংহদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামিরা দীর্ঘদিন যাবৎ মাদক কারবারির সাথে জড়িত এবং এই চক্রের সাথে জড়িত অন্যান্যদের সনাক্ত ও গ্রেফতারের অভিযান অব্যাহত।আসামী এমদাদুল হক (৪৩) বিরুদ্ধে ০১টি মাদক মামলা আছে।
উদ্ধারকৃত ৬০ বোতল ভারতীয় মদ উদ্ধারের বিষয়ে গ্রেফতারকৃত ০৩ জন আসামীর বিরুদ্ধে হালুয়াঘাট থানায় মামলা দায়ের করে আসামীদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *