মোঃ ইমরুল আহসান
একুশের প্রথম প্রহরে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে ভাষা শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করতে ময়মনসিংহ শহরের টাউন হলে অবস্থিত কেন্দ্রীয় শহিদ মিনারের বেদীতে পুস্পস্তবক অর্পণ করেন আন্তর্জাতিক মানবাধিকার আইনি সহায়তা প্রদানকারী সংস্থার ময়মনসিংহের নেতৃবৃন্দ।

এ সময় উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগীয় সভাপতি খালেদুজ্জামান পারভেজ বুলবুল, বিভাগীয় সাধারণ সম্পাদক মোঃ ইমরুল আহসান, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রাজন লাল সরকার রাজ, ময়মনসিংহ জেলার সভাপতি রহিমুজ্জামান খান রোকন , জেলা সাধারণ সম্পাদক মোহাম্মদ মোশাররফ হোসেন ও ময়মনসিংহ বিভাগীয় ও জেলা কমিটির নেতৃবৃন্দ।

একুশে ফেব্রুয়ারি আমাদের শিখিয়েছে আত্মত্যাগের মন্ত্র, বাঙালিকে করেছে মহীয়ান। মহান ভাষা আন্দোলনের পথ বেয়ে এসেছে বহু আকাঙ্ক্ষিত স্বাধীনতার চেতনা। যে চেতনার হাত ধরে বাংলাদেশ এগিয়ে যাবে ক্ষুধামুক্ত, দারিদ্রমুক্ত, অসাম্প্রদায়িক ও সমৃদ্ধ আগামীর দিকে। বাঙালি জাতি ভাষার জন্য জীবন দিয়ে বিশ্বে প্রথম নজির সৃষ্টি করেছে। ভাষা আন্দোলনের চেতনাকে বুকে ধারণ করে বাঙালি জাতি একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র মহান স্বাধীনতা যুদ্ধের মাধ্যমে অর্জন করেছে।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *