সামদানি হোসেন বাপ্পী
ময়মনসিংহ
মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৪ উপলক্ষ্যে ভাষা শহিদদের স্মরণে শহিদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পণ ।
একুশের প্রথম প্রহরে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে ভাষা শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করতে ময়মনসিংহ শহরের টাউন হলে অবস্থিত শহিদ মিনারের বেদীতে পুস্পস্তবক অর্পণ করেন ময়মনসিংহ সদর ৪ আসনের সংসদ সদস্য মোহিত উর রহমান শান্ত।
