মোঃ ইমরুল আহসান
ময়মনসিংহ ডিবি পুলিশের এসআই মোঃ আব্দুল জলিল সংগীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে ফুলবাড়ীয়া থানাধীন চরকালী বাজাইল পশ্চিমপাড়া সাকিনের মোখলেছুর রহমান এর বাড়ীর দক্ষিন পার্শ্বে ধৃত আসামী মোঃ শফিকুল ইসলাম এর ঘরের উঠানের সামনে হতে গত ৭ ফেব্রুয়ারি ২০২৪ ইং তারিখ বিকেল ৫ টায় ১০ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী মোঃ শফিকুল ইসলাম (৩২), পিতা-মোঃ মোখলেছুর রহমান, মাতা-মেহেরুন নেছা, সাং-চরকালী বাজাইল,থানা-ফুলবাড়ীয়া,ময়মনসিংহকে গ্রেফতার করা হয়।
ডিবি পুলিশ জানায় গ্রেফতারকৃত আসামি দীর্ঘদিন যাবৎ মাদক কারবারির সাথে জড়িত।চক্রের সাথে জড়িত অন্যান্যদের সনাক্ত ও গ্রেফতারের অভিযান অব্যাহত। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে ০২টি মামলা আছে।
ডিবি পুলিশ পৃর্থক অভিযান চালিয়ে এসআই মোহাম্মদ সাইফুল ইসলাম সংগীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে জেলার ভালুকা মডেল থানাধীন ভান্ডাব সাকিনের ভালুকা সরকারী কলেজের পশ্চিম পার্শ্বে খান ভ্যারাইটিজ ষ্টোরের সামনে পাকারাস্তা সংলগ্ন হতে গত ৭ ফেব্রুয়ারি ২০২৪ ইং তারিখ রাত সাড়ে ৯ টায় ২০ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী মোঃ মিজানুর রহমান (৩৬), পিতা-মৃতঃ শরাফত আলী, মাতা- ফিরোজা খাতুন, সাং-জামিরদিয়া নোয়াপাড়া, থানা-ভালুকা, মোঃ রনি মিয়া (৩২),পিতা- আঃ জলিল, মাতা-রেখা আক্তার,সাং-হবিরবাড়ী কামিনি ভিটা,থানা-ভালুকা,চন্দন মিয়া (৩৪), পিত-আঃ বারী বারেক, মাতা-আনোয়ারা খাতুন, সাং-লাউতৈল,থানা-গফরগাঁও, মোঃ বাবুল হোসেন (৪৪), পিতা-মৃতঃ হেলাল উদ্দিন,মাতা-জুলেখা বেগম,সাং-পূর্ব আকনপাড়া,থানা-হালুয়াঘাট এ/পি সাং- জামিরদিয়া রোহিতের বাড়ীর ভাড়াটিয়া, থানা-ভালুকা,সর্ব ময়মনসিংহদেরকে গ্রেফতার করা হয়।
ডিবি পুলিশ জানায় গ্রেফতারকৃত আসামিরা দীর্ঘদিন যাবৎ মাদক কারবারির সাথে জড়িত।চক্রের সাথে জড়িত অন্যান্যদের সনাক্ত ও গ্রেফতারের অভিযান অব্যাহত। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে ০২টি মামলা আছে। গ্রেফতারকৃত আসামী মোঃ মিজানুর রহমান (৩৬) এর বিরুদ্ধে ০২টি, আসামী মোঃ রনি মিয়া (৩২) এর রিরুদ্ধে ০১টি ও আসামী মোঃ বাবুল হোসেন (৪৪) এর বিরুদ্ধে ০১ টি মামলা আছে।
উদ্ধারকৃত ৩০ গ্রাম হেরোইন উদ্ধারের বিষয়ে গ্রেফতারকৃত ৫ জন আসামীর বিরুদ্ধে ভালুকা মডেল ও ফুলবাড়ীয়া থানায় মামলা দায়ের করে আসামীদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে।
