মোঃ মিঠু মিয়া
গাইবান্ধা জেলা প্রতিনিধি

৯ ফেব্রুয়ারী বেলা ১১.০৫ ঘটিকার সময় অফিসার ইনচার্জ মোঃ শামসুল আলম শাহ্ এর নেতৃত্বে এসআই/অনিমেষ চন্দ্র সরকার, এএসআই/মোঃ মাসুদ রানা সঙ্গীয় ফোর্স সহ রংপুর টু ঢাকা মহাসড়কের উপর চেকপোষ্ট করাকালিন লালমনিরহাট হতে রংপুরগামী যাত্রীবাহী বাস (শাহ আলী পরিবহন) তল্লাশী করে বগুড়াগামী যাত্রী মোছাঃ মালেকা বেওয়া (৭৫) কে ৪০ (চল্লিশ) বোতল ফেন্সিডিল সহ গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মহিলার বিরুদ্ধে বগুড়া জেলার বগুড়া সদর, কাহালু, শেরপুর থানায়, নওগাঁ জেলার বদলগাছী থানায়, দিনাজপুর জেলার হাকিমপুর থানায় মাদকদ্রব্য আইনের সর্ব মোট ০৬ টি মামলা রয়েছে। আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা রুজু করে আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *