মোঃ ইমরুল আহসান

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় নানা অনিয়মের অভিযোগে টাটেরা হাঁড়ভাঙা চিকিৎসালয়ের স্বত্তাধিকারী মো. কামাল হোসেন ভূইয়া নামের এক ব্যক্তিকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলার সাহেবাবাদ ইউনিয়নের টাটেরা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
এতে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) স ম আজহারুল ইসলাম। অভিযানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা ডা. আসিফ মোহাম্মদ তকি ও উপপরিদর্শক (এসআই) শফিক উল্লাহ’র নেতৃত্বে ব্রাহ্মণপাড়া পুলিশের একটি দল।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, টাটেরা হাঁড়ভাঙা চিকিৎসালয়ের স্বত্তাধিকারী মো. কামাল হোসেন ভূইয়া নিজেই ডাক্তার, এক্স-রে টেকনোলজিস ও হাঁড়ভাঙা ওষুধ উৎপাদক। এছাড়া ওই চিকিৎসালয়ের চিকিৎসা পত্র ও এক্স-রে প্রতিবেদন পত্রে তার উপাধিতে গড়মিল রয়েছে। কোথাও ডাক্তার আবার কোথাও স্বত্তাধিকারী পরিচয় দিয়েছেন তিনি। কোন সনদধারী টেকনিশিয়ান বা টেকনোলজিসট ছাড়াই তিনি নিজে তার চিকিৎসালয় পরিচালনা করে আসছেন। এমন অভিযোগের ভিত্তিতে বুধবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা প্রশাসন টাটেরা হাঁড়ভাঙা চিকিৎসালয়ে অভিযান পরিচালনা করে অভিযোগের সত্যতা পান এবং ওই সময় ভ্রাম্যমান আদালতে প্রতিষ্ঠানটির স্বত্তাধিকারী মো. কামাল হোসেন ভূইয়াকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) স ম আজহারুল ইসলাম বলেন, টাটেরা হাঁড়ভাঙা চিকিৎসালয়ের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগে ছিল। অভিযান পরিচালনাকালে এসব অভিযোগের সত্যতা পাওয়া যায়। এছাড়া, ব্র্যান্ডবিহীন ওষুধের ব্যবহার, কোনো বিশেষজ্ঞ ছাড়া রেডিওলজিক্যাল পরীক্ষা, বিভ্রান্তিকর প্রেসক্রিপশন ব্যবহার করে আসছিলো প্রতিষ্ঠানটির স্বত্তাধিকারী। চিকিৎসার নামে প্রতারণার অভিযোগে প্রতিষ্ঠানটির স্বত্তাধিকারী মো. কামাল হোসেন ভূইয়াকে ভ্রাম্যমান আদালতে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *