মোঃ ইমরুল আহসান
০৮ ফেব্রুয়ারি বৃহস্পতিবার ঢাকা ও জামালপুরে অভিযান পরিচালনা করিয়া হিমালয় সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেড পরিচয়দানকারী চক্রের মূলহোতা মোঃ দেলোয়ার হোসেন (৪০), পিতা- মোহাম্মদ আলী, সাং- দক্ষিণ ধর্মকুড়া, থানা- ইসলামপুর। মোঃ মজনু মিয়া (৪৩), পিতা- মোঃ রুস্তুম আলী, সাং- ঝাওলা গোপালপুর, থানা- জামালপুর সদর, জেলা- জামালপুরদ্বয়কে গ্রেফতার করে শেরপুর জেলা গোয়েন্দা পুলিশ ডিবি।
প্রতারক চক্রটি দীর্ঘদিন যাবৎ শেরপুর শহরের সাধারণ মানুষের নিকট হইতে অধিক মুনাফার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমান অর্থ আত্মসাৎ করিয়া হিমালয় সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেড এর অফিস কক্ষ তালাবদ্ধ করিয়া পলাতক হয়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
