ইমরুল আহসান
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয় ময়মনসিংহ ক সার্কেল কর্তৃক ০৬ ফেব্রুয়ারী ময়মনসিংহ জেলা প্রশাসনের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সাব্বির হোসেন মহোদয়ের নেতৃত্বে একটি রিডিং টীম গঠন করে ময়মনসিংহ সদরের গোহাইল কান্দি এলাকায় মাদক বিরোধী মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে মাদক সেবনরত অবস্থায় ০২জন আসামিকে গাঁজাসহ গ্রেফতার করা হয়। বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় আসামীদেরকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড ও অর্থদণ্ড প্রদান করে জেল হাজ তে প্রেরণ করেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ময়মনসিংহের বিভাগীয় উপ পরিচালক জানান আসামিদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলছে।
