ময়মনসিংহ জেলা গোয়েন্দা ডিবি’র অফিসার ইনচার্জ মোঃ ফারুক হোসেন জানান, জেলা পুলিশ সুপার মাছুম আহম্মেদ ভূঞা (পিপিএম) এর কঠোর নির্দেশে বিভাগীয় নগরীকে মাদক জুয়া চুরি ছিনতাই ও অপরাধ মুক্ত করতে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। অভিযানের অংশ হিসেবে, এসআই কমল সরকার সংগীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে, ময়মনসিংহ জেলার গৌরীপুর থানাধীন শাহ্গঞ্জ বাজারস্থ গৌরীপুর হইতে রামপুরগামী রাস্তায় গাগলার মোড়স্থ ঈশ্বরগঞ্জ গামী পাকা রাস্তার পূর্ব পাশে রফিকুল ইসলাম ওরফে রবি এর মুদির দোকানের সামনে ফাঁকা জায়গায় হইতে ৬ ফেব্রুয়ারি মঙ্গলবার ২০২৪, ৩.৩০ ঘটিকায় ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট, মাদক পরিবহনকাজে ব্যবহৃত ১টি মটর সাইকেলসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী মোঃ কাউছার আলম (২৪), পিতা-মোঃ আব্দুল কদ্দুছ, মাতা-মোছাঃ রাশিদা বেগম, সাং-ছিলিমপুর পাঁচপাড়া, থানা-গৌরীপুর, জেলা-ময়মনসিংহকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামি দীর্ঘদিন যাবৎ মাদক কারবারির সাথে জড়িত এবং এই চক্রের সাথে জড়িত অন্যান্যদের সনাক্ত ও গ্রেফতারের অভিযান অব্যাহত।
উদ্ধারকৃত ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট, মাদক পরিবহনকাজে ব্যবহৃত ১টি মটর সাইকেল উদ্ধারের বিষয়ে গ্রেফতারকৃত ১ জন আসামীর বিরুদ্ধে গৌরীপুর থানায় মামলা দায়ের করে আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে।
