ছামিউল আলম
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) সংবাদদাতা

লায়ন্স ক্লাব অফ ঢাকা লালবাগের উদ্যোগে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার বাগদা বাজার এলাকায়
কাটাবাড়ী ইউনিয়নের এতিম খানার শিশুসহ সহস্্রাধিক অসহায় শীতার্ত মানুষের মাঝে এ শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়। ইসলামীক এডুকেয়ার একাডেমির প্রতিষ্ঠাতা মাওলানা. মো. সানোয়ার হোসাইনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে শীতবস্ত্র বিতরণ করেন ওয়ালী এন্ড অনিক ট্রেডার্সের চেয়ারম্যান লায়ন মো. জাকির হোসেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, রাস্ট্রসংস্কার আন্দোলন কেন্দ্রীয় কমিটির সমন্বয়ক সদস্য এবং বাংলাদেশ ভূমিহীন আন্দোলন কেন্দ্রীয় কমিটির সিনিয়র সাধারণ সম্পাদক লায়ন অধ্যক্ষ ছামিউল আলম রাসু, কাটাবাড়ী সমাজ উন্নয়ন সংগঠনের সভাপতি মো. হাসান মাহমুদ ও দর্জিবাড়ী ট্রেইলার্স এন্ড ফেব্রিক্সের পরিচালক মো. মানিক সরকার প্রমুখ।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *