লুৎফর রহমান
স্টাফ রিপোর্টার
জয়পুরহাটের কালাই পৌর সদরে জম জম টাওয়ারের সামনে জয়পুরহাট বগুড়া মহাসড়কের দক্ষিণ আনন্দ সুপার মার্কেট তোফাজ্জল হোসেন আকন্দের বিল্ডিং এ ৪ঠা ফেব্রুয়ারী ২০২৪ রবিবার বিকাল ৪টায় তাকওয়া ল্যাব এন্ড জেনারেল হাসপাতালের শুভ উদ্বোধন করেন জয়পুরহাট আধুনিক সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডাক্তার সাইফুল ইসলাম। উদ্বোধন অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জয়পুরহাট আল মদিনা ডায়াগনষ্টিকের প্রতিষ্ঠাতা পরিচালক খসিউল আলটিটন, কালাই পৌর মেয়র রাবেয়া সুলতানা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হেলাল উদ্দিন মোল্লা, উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি ও জাতীয় মহিলা সংস্থার সভাপতি মিসেস রতনা রশিদ ও উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিসেস মেরিনা আক্তার মেরী, উপজেলা আওয়ামলীগের ছাত্রলীগের আহবায়ক তফিকুল ইসলাম তৌহিদুল ও সমাজ সেবক পাপ্পু তালুকদার। পরিশেষে অত্র তাকওয়া ল্যাব এন্ড জেনারেল হাসপাতালের উন্নয়ন মঙ্গল কামনা করে দোয়া করা হয়। এসময় গণ্যমাণ্য ব্যক্তিবর্গ উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *