মোঃ ইমরুল আহসান

এসআই (নিঃ) শেখ গোলাম মোস্তফা রুবেল সংগীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে ময়মনসিংহ জেলার ফুলবাড়ীয়া থানাধীন সারুটিয়া সাকিনস্থ জনৈক শাহজাহান এর বাড়ীর সামনে পাকা রাস্তার উপর হইতে ০৩ ফেব্রুয়ারি ২০২৪ খ্রিঃ তারিখ ১১.৪৫ মিনিটে ২২ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী ওয়াজ কুরুনি জীবন (৩৫), পিতা-মৃতঃ আব্দুল বারেক, সাং-সোনাপুর, থানা-মুক্তাগাছা, জেলা-ময়মনসিংহ এ/পি সাং-সূরাটিয়া, থানা-ফুলবাড়ীয়া, জেলা-ময়মনসিংহ,
মোঃ কামরুজ্জামান বাদল (৫২), পিতা-মোঃ নূরুল ইসলাম, সাং-চক লাহরিয়া (১ নং ওয়ার্ড পৌরসভা), থানা-ফুলবাড়ীয়া, জেলা-ময়মনসিংহদ্বয়কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামিদ্বয় দীর্ঘদিন যাবৎ মাদক কারবারির সাথে জড়িত এবং এই চক্রের সাথে জড়িত অন্যান্যদের সনাক্ত ও গ্রেফতারের অভিযান অব্যাহত। গ্রেফতারকৃত আসামী ওয়াজ কুরুনি জীবন (৩৫) এর বিরুদ্ধে ০৪টি এবং আসামী মোঃ কামরুজ্জামান বাদল (৫২) এর বিরুদ্ধে ০৪টি মামলা আছে।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *