মোঃ ইমরুল আহসান
শেরপুরে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ পরীক্ষায় ডিভাইস ব্যবহার করার অভিযোগে ৩ জনকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সাথে পরীক্ষায় অসদুপায় অবলম্বনে ৩৯ জনকে বহিষ্কার করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. ওবায়দুল হক।
দণ্ড পাওয়াদের মধ্যে শেরপুর সরকারি কলেজ কেন্দ্রের সেমিনা বেগম ও শেরপুর সরকারি বালিকা বিদ্যালয় কেন্দ্রের রফিকুল ইসলামকে একমাস এবং আইডিয়াল স্কুল কেন্দ্রের শফিকুল ইসলামকে ১৫ দিনের কারাদণ্ড দিয়ে জেলহাজতে পাঠানো হয়।

এ বছর শেরপুর জেলায় মোট পরীক্ষার্থী ছিল ১৩ হাজার ৩৬৩ জন। এর মধ্যে অনুপস্থিত ছিলেন ৩ হাজার ৪২৪ জন। ২১টি কেন্দ্রে পরীক্ষায় অংশগ্রহণ করেন ১০ হাজার ৪৩৯ জন পরীক্ষার্থী।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *