মোঃ ইমরুল আহসান
ভারতের শিলং মালভূমির পূর্বভাগে তুরার কাছে গারো পাহাড়ে এই নদীর উৎপত্তি। উৎস থেকে দক্ষিণ দিকে প্রবাহিত হয়ে শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার রামচন্দ্রকুড়া ইউনিয়ন দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। পরবর্তীতে কিছুদুর পেরিয়ে নদীটি কংস নাম ধারণ করেছে। নদীটি ময়মনসিংহের হালুয়াঘাট , ধোবাউড়া, নেত্রকোনার পূর্বধলা হয়ে বয়ে চলেছে। প্রাকৃতিক বিপর্যয়ের কারণে এই নদীতে নাব্যতা সংকট দেখা দিয়েছে। শুষ্ক মৌসুমী নদী প্রায় শুকিয়ে যায়। বর্ষা মৌসুমে হয়ে ওঠে প্রমত্তা।
