২৩ অক্টোবর রাত
অনুমান ২৩.০০ ঘটিকার সময় ঘটনাস্থল নেত্রকোনা জেলার কেন্দুয়া থানাধীন মনকান্দা সাকিনস্থ জনৈক মোঃ হাফিজ খাঁ এর বসতবাড়ীর পিছনে সরকারী রাস্তা দিয়ে ভিকটিম শাকিব জাহান, পিতা-মোঃ শান্তু মিয়া, সাং-মনকান্দা পূর্বপাড়া, থানা-কেন্দুয়া, জেলা-নেত্রকোনা তাহার সঙ্গে থাকা নাঈমকে সাথে নিয়ে মোটরসাইকেল যোগে বিকাশ কোম্পানীর ৩,০০,০০০/-(তিন লক্ষ) টাকা সহ নিজ বাড়ির দিকে যাওয়ার পথে আসামী স্বপন মিয়া(২১) ও এজাহারনামীয় অন্যান্য আসামীরা পূর্ব পরিকল্পিতভাবে দেশীয় মারাত্নক অস্ত্র শস্ত্র নিয়ে বেআইনী জনতাবদ্ধে ভিকটিমের পথরোধ করে হত্যার উদ্দেশ্যে গুরুতর জখম করে ভিকটিমের সাথে থাকা নগদ ৩,০০,০০০/-(তিন লক্ষ) টাকা ছিনিয়ে নিয়ে যায়। অতঃপর আশপাশের সাক্ষী ও আত্নীয় স্বজন এসে ভিকটিমকে উদ্ধার করে প্রথমে কেন্দুয়া সদর হাসপাতালে পরবর্তীতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়া যায়। চিকিৎসারত অবস্থায় ভিকটিম শাকিব জাহান গত ০২ নভেম্বর ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু বরণ করে। উক্ত ঘটনায় ভিকটিমের পিতা মোঃ শান্তু মিয়া, সাং-মনকান্দা পূর্বপাড়া, থানা-কেন্দুয়া, জেলা-নেত্রকোনা বাদী হয়ে কেন্দুয়া থানায় ০১টি মামলা দায়ের করে। যাহার মামলা নং-২৪(১০)২০২৩, ধারা-১৪৩/৩৪১/৩২৩/৩২৬/৩০৭/৩৭৯ /৫০৬(২)/৩৪ ও সংযুক্ত ধারা-৩০২ পেনাল কোড ১৮৬০। উক্ত ঘটনায় আসামীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে এলাকার মানুষ বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করে। বর্ণিত বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় প্রচারিত হলে দেশব্যাপী ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। মামলা হওয়ার পর এজাহারনামীয় ও অজ্ঞাতনামা আসামীরা আটক থেকে বাঁচতে বিভিন্ন জায়গায় পালিয়ে বেড়াচ্ছিল। উক্ত আসামীদেরকে আইনের আওতায় নিয়ে আসতে র্যাব গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে।
এরই ধারাবাহিকতায় পলাতক থাকা উক্ত মামলার ০৫নং এজাহারনামীয় আসামীর অবস্থান সম্পর্কে বিভিন্ন তথ্য উপাত্ত সংগ্রহ ও বিশ্লেষণ করে এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আসামীর অবস্থান নিশ্চিত করে র্যাব-১৪,সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্প ও র্যাব-১১, নরসিংদী ক্যাম্পের যৌথাভিযানে র্যাবের একটি আভিযানিক দল ২৭ জানুয়ারি ১৪.৩০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে নরসিংদী জেলার মাধবদী থানাধীন বিরামপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে উক্ত মামলার এজাহারনামীয় ০৫নং পলাতক আসামী স্বপন মিয়া(২১),পিতা-আবুল কাসেম, সাং-মধুপুর, থানা-ঈশ্বরগঞ্জ, জেলা-ময়মনসিংহ’কে আটক করে। উক্ত মামলার অন্যান্য আসামীদের গ্রেফতারের জন্য র্যাব-১৪ এর অভিযান অব্যাহত রয়েছে।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নেত্রকোনা জেলার কেন্দুয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
