মোঃ ইমরুল আহসান
আটককৃত আসামী একজন মাদক ব্যবসায়ী। সে সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে চাঁপাইনবাবগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় মাদক সরবরাহ করত। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায় যে, উল্লেখিত এলাকা দিয়ে মাদকের একটি বড় চালান অতিক্রম করবে।র‍্যাব এর একটি আভিযানিক দল পূর্ব পরিকল্পনা মোতাবেক উক্ত স্থানে অবস্থান নিলে মাদক সরবরাহের সময় তাকে হাতেনাতে গ্রেফতার করে। পরবর্তীতে এলাকার নিরপেক্ষ সাক্ষীদের উপস্থিতিতে আসামীর নিকট হতে ৩৬৬ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।

২৬ জানুয়ারি ২১:৩০ ঘটিকায় চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন মোবারকপুর ইউনিয়নের লাহাপুর গ্রামস্থ এলাকায় অভিযান পরিচালনা করে মাদক সরবরাহের সময় মাদক ব্যবসায়ী ১। মোঃ রুবেল আলী (২৮), পিতা-মোঃ সাইফুল ইসলাম, মাতা-মৃত রোমেলা বেগম, সাং-রহনপুর ষ্টেশন হঠাৎপাড়া, থানা-গোমস্তাপুর, জেলা-চাঁপাইনবাবগঞ্জ’কে ৩৬৬ বোতল ফেন্সিডিলসহ র‍্যাব কর্তৃক হাতেনাতে গ্রেফতার করা হয়।

উপরোক্ত ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানায় মামলা রুজু করা হয়েছে।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *