মোঃ ইমরুল আহসান
আজ ২৬ জানুয়ারি সময় সকাল ০৯.১৫ ঘটিকায় কোতয়ালী মডেল থানায় কর্মরত এসআই(নিঃ)/ ছালাউদ্দিন ও সঙ্গীয় ফোর্স সহ কোতয়ালী মডেল থানা এলাকায় রাত্রীকালীন মাদকদ্রব্য উদ্ধার ও গ্রেফতারী পরোয়ানা তামিল ডিউটি করাকালে গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন ০৪নং আমড়াতলী ইউপিধীন আমড়াতলী সাকিনস্থ কাইয়া পুকুরের পূর্ব দক্ষিণ কোনের নাজিম উদ্দিনের বাড়ির সামনে রাস্তার উপর হতে ৫০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী মোঃ বিল্লাল হোসেন(৩১), পিতা-মৃত আলী আকবর, মাতা-সাফিয়া খাতুন ,স্থায়ী: গ্রাম- বড়জালা (মন্টু মিয়ার বাড়ি, পোঃ বামইল ) , উপজেলা/থানা- কুমিল্লা কোতয়ালী, জেলা -কুমিল্লাকে গ্রেফতার করা হয়।
উক্ত ঘটনায় কোতয়ালী মডেল থানার ,এফআইআর নং-৬৬ তারিখ-২৫/০১/ ২০২৪; ধারা-৩৬(১) সারণির ১৯(গ)/৩৮ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮; মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮; তে মামলা রুজু করা হয়।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *