মোঃ ইমরুল আহসান
অফিসার ফোর্সের মনোবল বৃদ্ধির লক্ষ্যে নকলা থানার উদ্যোগে মনোমুগ্ধকর এক জমকালো সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বুধবার (২৪ জানুয়ারি) রাত্রি ৮ ঘটিকায় নকলা থানা প্রাঙ্গণে আয়োজিত মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর জেলা পুলিশের অভিভাবক পুলিশ সুপার জনাব মোনালিসা বেগম পিপিএম-সেবা।

সাংস্কৃতিক অনুষ্ঠানে গান গেয়ে দর্শক-শ্রোতাকে মাতিয়ে রাখেন জাতীয় ও স্থানীয় শিল্পীগোষ্ঠীর সদস্যরা। পরে অনুষ্ঠানের প্রধান আকর্ষণ র‍্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। ড্র শেষ লটারী বিজয়ীদের মধ্যে পুলিশ সুপার, শেরপুর মহোদয় পুরস্কার বিতরণ করেন।

অনুষ্ঠানে নকলা থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ আব্দুল কাদের মিয়া এর সভাপতিত্বে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) জনাব আরাফাতুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব মোঃ সাইদুর রহমান, সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) জনাব মোঃ দিদারুল ইসলাম স্থানীয় জনপ্রতিনিধি সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও থানায় কর্মরত সকল অফিসার-ফোর্সবৃন্দ উপস্থিত ছিলেন।

পুলিশ সদস্যরা দেশের সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষার্থে ও জনগণের জানমালের নিরাপত্তায় দিনরাত ২৪ ঘন্টা দেশের কল্যাণে ও ক্রান্তি কালে সরকারি মহান দায়িত্ব পালনে দৃঢ় প্রতিজ্ঞ থাকে। কর্মক্ষেত্রে তাঁদের কর্মতৎপরতা, মনোবল বৃদ্ধি ও কাজে উৎসাহ প্রদান করার লক্ষ্যে নকলা থানা পুলিশের উদ্যোগে মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

সাংস্কৃতিক সন্ধ্যার পূর্বে নকলা থানা প্রাঙ্গনে ব্যাডমিন্টন খেলার মাঠের শুভ উদ্বোধন করে থানায় কর্মরত সকল অফিসার ও ফোর্সদের সাথে আয়োজিত প্রীতিভোজ অনুষ্ঠানে স্বতঃস্ফূর্তভাবে অন্যান্য অতিথিবৃন্দদের নিয়ে পুলিশ সুপার, শেরপুর মহোদয় অংশগ্রহণ করেন।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *