মোঃ ইমরুল আহসান
ময়মনসিংহের ফুলপুরে হারিয়ে যাওয়া বাকপ্রতিবন্ধী শিশু মোঃ হোসাইন (১০) পিতা সোহাগ মিয়া, মাতা- নার্গিস আক্তার, সাং- ছোট চিলাগাই, তিন নং ভাইটকান্দি ইউনিয়ন থানা- ফুলপুর জেলা- ময়মনসিংহ গত ২১ জানুয়ারি বিকাল বেলা তাদের নিজ বাড়ি হইতে কাউকে কিছু না বলিয়া অজ্ঞাত স্থানে চলিয়া যায়।

গত ২২ জানুয়ারি বিকাল অনুমান ৪.৩০ মিনিটের সময় উক্ত শিশুটিকে ৭নং রহিমগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান উক্ত শিশু টিকে রাস্তায় ঘোরাঘুরি অবস্থায় দেখিতে পাইয়া নিজ হেফাজতে নেয় এবং ফুলপুর থানা পুলিশকে খবর দেয় এবং চৌকিদারের মাধ্যমে থানায় প্রেরণ করে। বিষয়টি তাৎক্ষনিকভাবে ফুলপুর থানা অফিসার ইনচার্জ মোঃ মাহবুবুর রহমান এবং সমাজ সেবা কর্মকর্তা শিহাব উদ্দিন খান কে বিষয় অবহিত করেন।

গত ২২ জানুয়ারি সোমবার বাকপ্রতিবন্ধী শিশুটির দাদা মোঃশরাফ উদ্দিন (৬৫), পিতা মৃত মিয়াজ উদ্দিন, সাং- ছোট চিলাগাই, থানা- ফুলপুর, জেলা- ময়মনসিংহ কর্তৃক তাহার নাতিকে (শিশু) পরিচয় সনাক্ত করিলে অফিসার ইনচার্জ মোঃ মাহবুবুর রহমান এর নির্দেশে এস আই কামাল আহমেদ, বাক প্রতিবন্ধী শিশু মোঃ হোসাইনকে তাহার দাদার নিকট বুঝাইয়া দেওয়া হয়। নাতিকে পেয়ে অনেক খুশী হয়েছে শিশুটির পরিবার।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *