নীলফামারীর কিশোরগঞ্জে রংপুর-দিনাজপুর তিস্তা সেচ ক্যানেলের ডুবে হৃদয় ইসলাম (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার দুপুরে কিশোরগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের ছিটরাজীব গ্রামে এ ঘটনা ঘটে। শিশুটি ওই গ্রামের রাজ্জাকুল ইসলামের ছেলে।
কিশোরগঞ্জ সদর ইউনিয়নের চেয়ারম্যান হোসেন শহীদ সোহরাওয়ার্দী গ্রেনেট বাবু বলেন, মঙ্গলবার দুপুরে রংপুর-দিনাজপুর তিস্তা সেচ ক্যানেলের ছিটরাজীব নামক এলাকায় হৃদয় অন্য শিশুদের সাথে খেলছিল। ওই সময় সবার অজান্তে শিশুটি পানিতে পড়ে নিখোঁজ হয়। অনেক খোঁজাখুজির পর শিশুটির লাশ ভেসে উঠে।
কিশোরগঞ্জ থানার এসআই (উপ-পরিদর্শক) নুর ইসলাম ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, শিশুটির লাশ উদ্ধার করে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
